ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ১১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী গত এক সপ্তাহে নতুন করে ৪৬ লাখেরও বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার শুরু থেকে এক সপ্তাহের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে। খবর তাসের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্ত অনুযায়ী, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে মোট ৪৬ লাখ ১২ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছে এবং ৭৯ হাজার ১ জন মারা গেছে। আগের যেকোন ৭ দিনের তুলনায় এ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এর আগের সপ্তাহ ৭ থেকে ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট ৪৩ লাখ ২৯ হাজার ৯২৭ জন আক্রান্ত হয় এবং ৭৫ হাজার ৩৮ জন প্রাণ হারায়।
আক্রান্তদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাসিন্দা। গত সপ্তাহে এ দুই অঞ্চলের দেশগুলোতে ২৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে একই সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে যত মানুষ প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই ইউরোপের বাসিন্দা। সাপ্তাহিক হিসাবে গত এক সপ্তাহে ইউরোপে ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা যায়।
১৪ থেকে ২০ ডিসেম্বর এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে তুরস্কে ১ লাখ ৯৪ হাজার, রাশিয়ায় ১ লাখ ৯৪ হাজার, ভারতে ১ লাখ ৭৪ হাজার এবং জার্মানিতে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat