ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-২২
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাসের অন্যতম কিংবদন্তি।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবাষির্কী উপলক্ষে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে আব্দুর রাজ্জাক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
মন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘আমার মত বহু রাজনৈতিক কর্মীর আশ্রয়স্থল ছিলেন আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধুর আদেশ তিনি তরুণদের কাছে পৌঁছে দিতেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আজমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠপুত্র নাহিম রাজ্জাক এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat