ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বাংলাদেশ বেতার’ অ্যাপস উদ্বোধনের মধ্য দিয়ে ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা এই সংস্থাটির সকল সম্প্রচার এখন সারাবিশ্বে মোবাইলে শোনা যাবার দিগন্ত উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।
বেতারের সকল কর্মকর্তা ও কলাকুশলীবৃন্দ এতে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যের আগে ‘বাংলাদেশ বেতার অ্যাপস’ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের দেশব্যাপী সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী এসময় বলেন, “এখন ‘সোশ্যাল মিডিয়া’র যুগ, মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি। মানুষ আগের মতো ঘরে-বাইরে আলাদা করে রেডিও শোনে না। হাতে হাতে মোবাইল। মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর চিন্তা করেছি বেতারকে মোবাইলের মধ্যে নিয়ে যেতে হবে, নইলে বেতারকে আবার জনপ্রিয় করে তোলা কঠিন হবে। সেকারণেই মোবাইল অ্যাপসের মাধ্যমে যাতে বেতারের অনুষ্ঠানমালা শোনা যায়, সেজন্য বেতারকে অনুরোধ জানিয়েছিলাম। এখন অ্যাপসের কল্যাণে দেশের ছয়টি কেন্দ্রের অনুষ্ঠান সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে।”
তিনি আরো বলেন, অ্যাপসকে পরিচিত করতে প্রচার নিশ্চিত করা জরুরি। কারণ নিজ নিজ মোবাইলে অ্যাপস ডাউনলোড করা না থাকলে তো শ্রোতা এই সুবিধা পাবেন না। সুতরাং এই অ্যাপসগুলোকে পরিচিত করতে গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা প্রয়োজন।
হাছান মাহমুদ বলেন, ইতোপূর্বে বেতারের অন্য কেন্দ্রের অনুষ্ঠান দেশব্যাপী শোনা যেত না। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। প্রধান বাণিজ্য নগরী। চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান আজকে থেকে স্যাটেলাইটের মাধ্যমে সব কেন্দ্রের মাধ্যমে শোনানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোকেও কিভাবে এর আওতায় আনা যায় সে ব্যবস্থা নিতে বেতারের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীদের নির্দেশনা দেন মন্ত্রী।
ড. হাছান এসময় সমসাময়িক প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীকে অবাক করে দিয়ে এই করোনা মহামারির মধ্যেও ধ্বনাত্মক জিডিপি ধরে রেখে পৃথিবীর ২২ টি দেশের অন্যতম সেরা স্থানে আসীন। অথচ বিএনপি নেতৃবৃন্দ এ অভূতপূর্ব উন্নয়ন দেখেও দেখে না। তারা ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর বিভ্রান্তি ছড়াতে গিয়ে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানের পূর্বে প্রতিমন্ত্রী, সচিব ও বেতারের মহাপরিচালককে সাথে নিয়ে বেতারের ডিজ্যাবিলিটি ফ্যাসিলিটি লিফট উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat