ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র জরুরি ব্যবহারের জন্যে শুক্রবার মর্ডানার কোভিড-১৯ এর টিকার অনুমোদন দিয়েছে।
যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া এটি দ্বিতীয় টিকা। এর আগে ফাইজার-বায়োএনটেকর টিকার অনুমোদন দেয়া হয়। ফাইজারের টিকা ইতোমধ্যে দেশটির জনগণ পেতেও শুরু করেছে।
বিশে^ করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ অনুমোদনের মাধ্যমে ৬০ লাখ ডোজ টিকা দেয়ার সুযোগ তৈরি হয়েছে।
দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) প্রধান স্টিফেন হান বলেন, কোভিড-১৯ প্রতিরোধে এখন দ’ুটি ভ্যাকসিনের প্রাপ্যতার মধ্য দিয়ে এফডিএ বিশ^ মহামারি বিরুদ্ধে লড়াইয়ে আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে এ অনুমোদনকে অভিনন্দন জানিয়েছেন।
অনুমোদনের পর লাখ লাখ ডোজ টিকা চলতি সপ্তাহান্তে মেম্পিস ও লুইসভিলের কোল্ড স্টোরেজ থেকে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কাজ শুরু হবে।
কোম্পানীটি চলতি মাসে দুই কোটি ডোজ টিকা উৎপাদন করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিউট এর সাথে যৌথভাবে মর্ডানা এ ভ্যাকসিন তৈরি করে। ভ্যাকসিন তৈরির জন্যে ম্যাসাসুসেটস ভিত্তিক এ বায়োটেক কোম্পানীকে আড়াইশ কোটি ডালার দেয়া হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন লাখ ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। এছাড়া করোনা সংক্রমিত প্রায় এক লাখ ১৫ হাজার লোক হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat