ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রিটিশ রাজধানী লন্ডনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।সোমবার যুক্তরাজ্য সরকার এ কথা জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক জানান, লন্ডন ও এর আশে পাশের তিনটি এলাকায় বুধবার থেকে তিন স্তর বিশিষ্ট নিষেধাজ্ঞা চালু করা হচ্ছে।
এর আওতায় পাব, বার, রেষ্টুরেন্টসহ থিয়েটার ও বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ থাকবে। তবে খাবারের দোকান পাটসহ স্কুল খোলা থাকবে।
পার্লামেন্টে হ্যানকক বলেন, এই পদক্ষেপ খুবই জরুরি। কেবল জনগণকে নিরাপদ রাখাই নয়, আমরা দেখেছি আগাম পদক্ষেপ অনেক মৃত্যু ঠেকাতে পারে।
লন্ডনে প্রতিদিনের সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা দ্রুতই বেড়ে যাচ্ছে। এছাড়া দক্ষিণ পূর্ব ইংল্যান্ডেও সংক্রমণ তীব্রভাবে বাড়ছে বলে কর্মকর্তারা জানিয়েছে।
এদিকে থিয়েটার ও বিনোদন কেন্দ্রসহ পাব, বার বন্ধ থাকলে অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। আর কদিন পরেই ক্রিসমাস ডে। এ উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলোকে ঘিরে থাকে মানুষের ভিড়। যা অর্থনীতিকেও লাভবান করে।
এ কারণে সিটি অব লন্ডন কর্পোরেশনের ক্যাথেরিন ম্যাকগুইনেস সরকারের প্রতি সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসাকে পর্যাপ্ত সহযেগিতা দিতেও সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, রাজধানী লন্ডনে আক্রান্তের সংখ্য দুই লাখ এক হাজারেরও বেশি এবং মারা গেছে সাত হাজারেরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat