ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সোমবারের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে এমন দিনে করোনায় মৃত্যুর এই মাইলফলক ছাড়াল যেদিন দেশটিতে করোনা টিকাদান শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসেকে প্রথম টিকা দেওয়া হয়।
জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে দৈনিক প্রায় আড়াই হাজারের বেশি করে মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার ও শনিবার তিন হাজারের বেশি করে মৃত্যু হয়েছে।
এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী।করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৬৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat