ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ১ লাখ তরুণ ও নারী উদ্যোক্তাকে বিজনেস ইনকিউবেশন সুবিধা প্রদান করবে।
এ লক্ষ্যে সংস্থাটি আজ বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে।
সোমবার মতিঝিলে বিসিক সচিব মো. মফিদুল ইসলাম ও বিআইআইডি’র প্রধান নির্বাহী কমর্কতা মো. শহীদ উদ্দিন আকবর নিজ নিজ সংস্থার পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
বিসিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তি ভিত্তিক আধুনিক ব্যবসা উন্নয়ন সেবাসমূহ প্রবর্তনের মাধ্যমে উদ্যোক্তাদের আরো উন্নত সেবার অংশ হিসাবে ইনকিউবেশন,প্রোট্রো-টাইপিং,কো-ওয়ার্কিং স্পেস এবং মেন্টরশিপের মত ব্যবসা সহায়তা সেবা প্রদান করা হবে। পাইলট ভিত্তিতে গোপালগঞ্জ এবং নরসিংদী জেলার আওতাধীন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংশ্লিষ্টদের উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের এই সেবা প্রদান করা হলেও বিসিকের সকল কার্যালয়ে অনলাইন ভিত্তিক ব্যবসা উন্নয়ন সহায়তা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat