ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভেনিজুয়েলার সরকার রোববার বলেছে যে ত্রিনিদাদ ও টোবাগো যাওয়ার পথে একটি জাহাজ ডুবিতে নিহত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
শনিবার বিকেলে কোস্টগার্ডের টহল ১১টি মরদেহ উদ্ধার করেছে এবং ” আজ, ঘটনাক্রমে সৈকতে ৩ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, যাদের ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও অপরজন নারী।
ত্রিনিদীদাদের কোস্ট গার্ড শনিবার বলেছে যে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ তাদের জানায়, ” ভেনিজুয়েলার উত্তরপূর্বাঞ্চলীয় সুক্র রাজ্যের উপকূলীয় শহর গিরিয়ার কাছের উপকূল থেকে প্রথমে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে।” গত ৬ ডিসেম্বর ২০ জনেরও বেশি লোক নিয়ে জাহাজটি যাত্রা করে।
সুক্রের রাজ্য প্রতিনিধি ভেনিজুয়েলার বিরোধী ডেপুটি রবার্ট অ্যালকালা বলেন, অভিবাসী নিয়ে ত্রিনিদাদে যাত্রাকালে প্রায়ই অতিরিক্ত ভারবাহী নৌকাগুলো এমনভাবে বিপজ্জনক দুর্ঘটনার কবলে পড়ে।
ভেনিজুয়েলায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে এভাবে অবৈধ পথে তারা বিদেশ যাত্রা করে।
জতিসংঘ অনুমান করেছে, সংকটের কারণে ২০১৫ সাল থেকে ৫০ লাখেরও বেশি ভেনিজুয়েলান দেশ ছেড়ে চলে গেছে, যাদের মধ্যে প্রায় ২৫হাজার ত্রিনিদাদ ও টোবাগোতে পালিয়েছে।
গিরিয়া থেকে ত্রিনিদাদে বিপজ্জনক যাত্রায় কেবলমাত্র ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যেই প্রায় ১০০ জন নিখোঁজ হয়েছে। ১৩ লাখ জনসংখ্যার এই দ্বীপ রাষ্ট্রটি বলেছে তারা ১৬ হাজার ভেনিজুয়েলানের রেজিস্ট্রেশন সুবিধা দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat