ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পোন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ, লবণ শিল্প ও স্থানীয় নারী উদ্যোক্তাদের জন্য চট্রগ্রামে তিনটি শিল্প পার্ক স্থাপন করার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলায় কর্ণফুলি নদীর তীরে চরণদ্বীপে ১শ’ একর জায়গায় লবণ শিল্পের জন্য আলাদা একটি বিসিক লবণ শিল্প পার্ক, স্থানীয় নারী উদ্যোক্তাদের জন্য বিসিক নারী উদ্যোক্তা শিল্প পার্ক, ও পটিয়ায় ৫শ’ একর জমিতে বিসিক মাল্টিসেক্টরাল শিল্প পার্ক স্থাপন জন্য বিসিক চেয়ারম্যান সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন। এসময় পটিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহেরুল ইসলাম চৌধুরী বিসিক চেয়ারম্যান সঙ্গে ছিলেন।
এর আগে গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সঙ্গে নারী উদ্যোক্তাদের শিল্প পার্ক, লবণ শিল্প পার্ক ও বিসিক মাল্টিসেক্টরাল শিল্প পার্ক স্থাপনের বিষয়ে এক আলোচনা সভায় মিলিত হন বিসিক চেয়ারম্যান। চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে বর্তমানে বিসিকের ৫টি শিল্পনগরী রয়েছে। এগুলো হলো, বিসিক শিল্পনগরী ফৌজদারহাট, বিসিক শিল্পনগরী ষোলশহর, বিসিক শিল্পনগরী কালুরঘাট, বিসিক শিল্পনগরী পটিয়া এবং বিসিক শিল্পনগরী মিরসরাই। এছাড়াও চট্টগ্রামের রাউজানে ৩৫ একর জায়গায় আরও একটি শিল্পপার্ক নির্মাণাধীন রয়েছে।
চট্টগ্রামের বিদ্যমান ৫টি শিল্পনগরীর মোট আয়তন প্রায় ১৫০.৪১ একর। উৎপাদনরত শিল্প ইউনিটের সংখ্যা ১৯৫টি যার মধ্যে ৮৫টি শিল্প ইউনিট রপ্তানিমূখী। বর্তমানে কর্মসংস্থান হয়েছে প্রায় ১ লাখ ৪৪ হাজার ৩৬০ জন নারী-পুরুষের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat