ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-০৭
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুবাইয়ের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মোমিনুল হক। সেখানে হাতের আঙ্গুলে অস্ত্রোপচার করাবেন তিনি।
মোমিনুল বলেন, ‘কালকেই আমি দুবাই পৌঁছে যাব বলে আশা করছি। পরেরদিন আমি ডাক্তারের সঙ্গে কথা বলব। ডাক্তার যদি দ্রুত অস্ত্রোপাচার করতে চান, তাহলে আমি তাই করব।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দ্রুত এগিয়ে আসার কারণে মোমিনুলের পরিপুর্ন সুস্থতা খুবই প্রয়োজন। অবশ্য অপেরাশেনের পর মোমিনুলকে বিশ্রামে চলে যেতে হবে পুনর্বাসনের জন্য। তবে কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে সেটি এখনই বলা যাচ্ছে না।
গত সপ্তাহে জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে আঘাত পান মোমিনুল। স্ক্যানিংয়ে ওই আঙ্গুলে গুরুতর ফাটল ধরা পড়ে। বিসিবির প্রধান ফিজিসিয়ান ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইনজুরি থেকে পরিপুর্ন ভাবে পরিত্রান পেতে হলে মোমিনুলকে অস্ত্রোপচারের করাতে হবে।’
এই ধরনের ফাটল থেকে সুস্থ হতে সচরাচর কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে বলে মনে করেন চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat