ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ভিত্তিহীন দাবি করে বলেছেন, নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে।
গত ৩ নভেম্বও অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন।
তিনি আরো বলেন, শেষ পর্যন্ত আমরা এখনও জয়ী হতে পারি।
জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরো বলেন, নির্বাচনে আমরা জিততে যাচ্ছি।
নব-নির্বাচিত প্রেসিডেন্ট জোবাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারো অভিযোগ করেন।
আগামী ৫ জানুয়ারি ওই দুইপ্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবেলা করবে। এর ফলাফলের ওপর নির্ভও করবে সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে।
ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে।
তিনি বলেন, আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধাš Íআপনি নেবেন।
এদিকে দেশটিতে করোনা ভাইরাসের ব্যাপক হানা সত্ত্বেওসমাবেশে অংশ নেয়া অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। এছাড়া সামাজিক দূরত্বেরও কোন বালাই ছিল না।
ট্রাম্পের সাথে মেলানিয়া ট্রাম্পও ছিলেন। ট্রাম্পের আগে তিনি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এদিকে ট্রাম্প স্পষ্ট কওে বলেছেন, তিনি বাইডেনের পরাজয় স্বীকার কিংবা নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি থেকে সওে আসা কোনটিই করবেন না।
রিপাবলিকান দলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত জর্জিয়ায় জোবাইডেন১২ হাজার ভোটে জয়ী হয়েছেন। এর আগে ১৯৯২ সালে ডেমোক্রেট দলের বিল ক্লিনটন এ রাজ্যে জয়ী হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat