ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক। ছোট পর্দাতেই বেশি কাজ করতে দেখা যায় তাকে। নিজের জীবনে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা বলেছেন তিনি। ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে নাকি শৈশবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি বিগবস ১৪-র একজন প্রতিযোগী। আর সেখানেই নিজের সেই কষ্টকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে শেয়ার করেছেন কবিতা কৌশিক।
কবিতা জানান, সে সময় আমি ১১ বছরের বালিকা। গণিতে আমি দুর্বল ছিলাম। তাই আমার জন্য একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ৬৫ বছর বয়সী ওই প্রৌঢ় বাড়িতে এসে অঙ্ক শেখাতেন। একদিন বাড়িতে বাবা মা না থাকায় নির্দিষ্ট সময়ে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। ফাঁকা বাড়িতে আমার সঙ্গে অশ্লীল কথা বলেছিলেন। এখানেই শেষ নয়। চেষ্টা করেছিলেন আমাকে অশালীনভাবে স্পর্শ করারও। ভীষণ ভয় পেয়ে যাই। আমি ওই শিক্ষককে বলেছিলাম বাবা মা সব বলে দেবো।’
আর সব থেকে বড় বিষয় ওই শিক্ষকের কথা মা-বাবাকে বলেছিলাম। কিন্তু মা বিশ্বাস করেননি। শিক্ষকের কথাই বিশ্বাস করেছিলেন। মা ভেবেছিলেন অঙ্ক করবো না বলে বাহানা দিচ্ছি। যদিও এরপর ওই শিক্ষককে বদলে দিয়েছিলেন বাবা মা।
২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধের জন্য তিনি দিল্লি থেকে চলে আসেন মুম্বাই। কুটুম্ব ছাড়াও ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কাহানি তেরি মেরি’ সহ কে সিরিজের বহু সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা। তবে আজও কোনও পৌঢ়কে দেখলে ভয় হয় তার। কিছুতেই ভুলতে পারেন না ছোটবেলার স্মৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat