ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে আজ করোনাভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে আরো ৩৬ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৯০৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ২ হাজার ২০৯ জন ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, “গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৫৮০ জনে দাঁড়াল।”
এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৯০৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১১৮ টি ল্যাবরোটরিতে মোট ১৪ হাজার ১২ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬ দশমিক ৭৯ শতাংশ।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৮১ দশমিক ৬০ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৪৩ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat