ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নরওয়ে কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, একটি বন্য পাখির বার্ডফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ায় পরে তারা খোলা জায়গায় পোল্ট্রি রাখার ব্যাপারে আঞ্চলিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
নরওয়েজিয়ান ফুড সেফটি অথরিটি বলেছে, পশ্চিমাঞ্চলীয় স্যান্ডনেস মিউনিসিপালিটিতে একটি বন্য হাঁসে এইচ৫এন৮ (বার্ডফ্লু) শনাক্ত হয়েছে।
সরকারি এ এজেন্সি জানায়, আগামী কিছুদিন দেশের কিছু এলাকায় পোল্ট্রির জন্য কারফিউ আরোপ করা হবে, এ সময় পোষা পাখি বা পোল্ট্রি খোলা জায়গায় না রেখে অবশ্যই ছাদের নিচে রাখতে হবে।
এই ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয় তবে পোল্ট্রি খামারের জন্য বিপদজনক, ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পরে ইরোপীয় দেশগুলোর মধ্যে নরওয়ে সর্বশেষ এই পদক্ষেপ নিচ্ছে।
নতুন পদক্ষেপ কার্যকর না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ পোল্ট্রি খামারিদের বিশেষ করে দেশটির পশ্চিম উপকূলের খামারিদের তাদের পোল্ট্রির যত্ন এবং এ গুলোর সঙ্গে বন্য পাখির মধ্যে যোগাযোগ কমিয়ে আনতে বলেছে । পাশাপাশি খামারে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলে রিপোর্ট জানাতে বলেছে।
নরওয়ের স্যন্ডনেসে বার্ডফ্লু সংক্রমণ দেশটিতে প্রথম, তবে এরআগে শরতে ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড, রাশিয়া,আয়ারল্যান্ড এবং ব্রিটেনসহ অন্যান্য দেশে বার্ডফ্লু শনাক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat