ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদে কয়েক জনের নাম ঘোষণা করেছেন। তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা অ্যান্টনি ব্লিনকেনকে এবং তার বিশেষ জলবায়ু দূত হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান কূটনীতিক জন কেরিকে বেছে নিচ্ছেন। খবর এএফপি’র।
এছাড়া বাইডেন এ যাবতকালের মধ্যে এই প্রথমবারের মতো কিউবা বশোদ্ভূত আইনজীবী আলেজান্দ্র মেয়রকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানের পদে মনোনয়ন দিয়েছেন। বিভাগটি অভিবাসন বিষয় দেখভাল করে থাকে।
তিনি সিআইএ’র সাবেক ডেপুটি ডিরেক্টর অভরিণ হাইনেসকে জাতীয় গোয়েন্ট বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন।
তারা সকলে ওবামা-বাইডেনের সাবেক প্রশাসনের ঝানু সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির ব্যাপারে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আমাদের সময় নষ্ট করার কোন সুযোগ নেই।’
তিনি বলেন, ‘এসব ব্যক্তি স্ব-স্ব ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং সংকটপূর্ণ সময়ে কাজে পারদর্শি। তারা সকলের উদ্ভাবনী শক্তি রয়েছে এবং অনেক দূরদর্শি সম্পন্ন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat