ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি।তবে রোববার সকালের টুইটে মুহূর্তের জন্য পরাজয় স্বীকারের আভাস দিয়েছিলেন। পরমুহূর্তেই তিনি দ্রুত সুর পাল্টে ফেলে তার জয়ের দাবি করেছেন।
ট্রাম্প টুইট করে বলেন, বাইডেন জিতেছেন। কারণ নির্বাচনে জালিয়াতি হয়েছে।কিন্তু ফেডারেল ও রাজ্য নির্বাচন কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তারা নির্বাচনে জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছেন।
যদিও ট্রাম্প এখনও বলে যাচ্ছেন, আদালতে তিনি নির্বাচনে জালিয়াতি হওয়ার বিষয়টি প্রমাণ করবেন।এদিকে নির্বাচনে জেতার জন্য বিশ্বের প্রায় প্রতিটি দেশের নেতা জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্পের মামলা একের পর এক বাতিল হয়ে গেলেও রোববার তিনি জোর দিয়ে বলেন, এখনও অনেক মামলা করা হয়নি। বড়ো ধরণের মামলা খুব শিগগীরই আসছে।
ট্রাম্পের আকস্মিক ওই টুইট প্রসঙ্গে বাইডেন ঘোষিত নতুন চীফ অব স্টাফ রন ক্লেইন এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেছেন, এই টুইটারের মাধ্যমে বাইডেন ডে জিতেছেন এ বাস্তবতা আরো নিশ্চিত হলো।তিনি আরো বলেন, প্রেসিডেন্ট যদি এই বাস্তবতা মানতে শুরু করেন তবে তা হবে ইতিবাচক।এদিকে বাইডেন রোববার নিজ শহর উইলমিংটনে তার ট্রানজিশান উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে।ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা একান্তে বলেছেন, তারা বুঝতে পারছেন বাইডেন জিতেছেন। কিন্তু পরাজয় মেনে নিতে প্রেসিডেন্টের আরো সময় প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat