ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১০ লাখ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধের চেষ্টায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী ও রাজ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরও ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদিকে সোমবার থেকে শিকাগোতে ঘরে থাকার নির্দেশ কার্যকর করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত ৯ নভেম্বর সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করে।
এর মাত্র ছয় দিন পর স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০১৩০টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৪৬ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। ফলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিকে থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat