ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-০৪-১৩
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস রোধে বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম

করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী।
এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর নিজস্ব উদ্যোগে বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী ঢাকা হতে খুলনায় আনা হয় এবং সেগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট হস্তান্তর করা হয়।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এছাড়া, করোনাভাইরাস প্রতিরোধে বিমান বাহিনী কর্তৃক দেশের বিভিন্ন স্থান জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো, বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের যান-বাহনসমূহকে ডিসইনফেকশন করা, বিমান বাহিনীর সদস্যদের সুরক্ষার জন্য ডিসইনফেকশন পয়েন্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী তাদের নিজস্ব এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মসজিদে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করছে।
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের নিম্ম আয়ের পরিবারসমূহের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat