ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-০৩-২২
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাধারণ রোগীদের বহির্বিভাগে চিকিৎসাসেবা ও গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তির নির্দেশ

করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগত রোগীদের মধ্যে কম গুরতরদের বহির্বিভাগ সেবা এবং ও গুরতর রোগীদের জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসকদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছেন।
নির্দেশে বলা হয়, আউটডোর ভিত্তিক চিকিৎসা দেয়া সম্ভব আগত রোগীদের সেভাবে চিকিৎসাসেবা প্রদান এবং গুরুতর অসুস্থ রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হবে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
অফিস আদেশে আরো বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য কর্তৃপক্ষ পর্যাপ্ত সংখ্যক পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, মাস্ক, গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে।
পাশাপাশি বহির্বিভাগে আগত রোগী ও রোগীর স্বজনদের জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ-এর ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat