ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রয়োজনে করোনা আক্রান্ত এলাকা লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

কোনো এলাকা যদি করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হয়ে যায়, প্রয়োজনে সেসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘লকডাউন করাটাই আক্রান্ত এলাকার জন্য একমাত্র উপায়, যেখানে যেখানে প্রয়োজন হবে, সেখানে সেখানে লকডাউন করা হবে।’ আজ বৃহস্পতিবার (১৯মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।চায়নাতে লকডাউনের মাধ্যমে করোনাকে নিয়ন্ত্রণে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য দেশও চায়নাকে অনুসরণ করছে। যদি আমাদের পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং আমাদের কোনো এলাকা যদি বেশি আক্রান্ত হয়ে যায়, আমরাও অবশ্যই সে এলাকা লকডাউনে নিয়ে যাবো।মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে করোনা থেকে। লকডাউন করাটাই আক্রান্ত এলাকার জন্য একমাত্র উপায়। যার মাধ্যমে আমরা ভাইরাসটি ছড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণে নিতে পারবো।’

কোন এলাকা লকডাউন করা হতে পারে, এ সম্পর্কে কোনো ধারণা আছে কি না, কিংবা কোন এলাকায় বিদেশিরা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশিরা নেই। আমাদের দেশের লোকেরাই। অর্থাৎ, প্রবাসীরা যারা আসে, এর মধ্যে দু-একটি এলাকার খবর আমাদের কাছে আসে। এটা হলো— মাদারীপুর, ফরিদপুর এলাকা। আরেকটা আছে শিবচর এলাকা। এসব এলাকাতে বেশি করে দেখা যাচ্ছে। যদি অবণতি ঘটে। তাহলে আমরা লকডাউনের দিকে যাবো।’

জাহিদ মালেক বলেন, `করোনা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সব জেলার থেকে প্রতিদিন আপডেট তথ্য নেওয়া হচ্ছে। দুই হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগীকে বর্তমানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বড় পরিসরের প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইজতেমা ময়দানে কোয়ারেন্টাইনে সন্দেহভাজনদের নেওয়া হবে।’ আক্রান্তদের সেখানে চিকিৎসা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat