ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৪
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ করোনামুক্ত : আইইডিসিআর

করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় ব্যক্তির সর্বশেষ রক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্ত কেউ নেই।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশ মোট ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২ জন আগেই সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। অপরজন, অর্থাৎ সবশেষ যে ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, তার প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।’
তিনি বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত দুইজন সম্পূর্ণ সুস্থ। অপর একজনের অবস্থাও ভাল অবশেষে করোনামুক্ত হলো বাংলাদেশ। করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী এখন দেশে নেই। যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত।ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) অতিরিক্ত পরিচালক ডা. সানিয়া তাহমিনা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আজ সকালে আমিরাত এয়ারলাইনসের একটি বিমানে ইতালি থেকে ১৪২ জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদের মধ্যে ১২৬ জনকে আশকোনা হজ্জ্ব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ১০ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat