ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ফণি’ পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্থানীয় পর্যায়ের অ্যাম্বুলেন্স প্রস্তুত

নিউজ ডেস্ক:-  ঘুর্ণিঝড় ‘ফণি’ চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে মোট ২ হাজার ৩৬২টি মেডিকেল টিম ও স্থানীয় পর্যায়ের অ্যাম্বুলেন্সগুসমূহ প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘুর্ণিঝড় ফণি চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্য সেবার প্রস্তুতি পর্যালোচনা করে এসব প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
রাতে এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফোন নম্বর ০২-৯৮৫৫৯৩৩/ ০১৭৫৯-১১৪৪৮৮।
এতে বলা হয়, মাঠ পর্যায়ে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঘুর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য গাইড লাইন প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল ফোনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নেয়ার জন্য জনগণকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নম্বরে ফোন করার পরার্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat