ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে নিহত ২৪ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ
নিউজ ডেস্ক:-রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ২৫ জনের মধ্যে ২৪ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বনানী থানায় স্থাপিত তথ্য কেন্দ্রে উপপরিদর্শক মোখলেসুর রহমান জানান, নিহত ২৪ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৬ জন নারী। নিহতরা হলেন, ফরিদা আমেনা ইয়াসমিন (৪৮), মনির হোসেন সরদার (৫২), মাকসুদুর রহমান (৩২), আবদুল্লাহ আল মামুন (৪০), মোস্তাফিজুর রহমান (৬৫), মিজানুর রহমান (বয়স উল্লেখ নাই), ফ্লোরিডা খানম পলি (৪৫), আতাউর রহমান (৬২), রেজাউল করিম রাজ (৪০), আহমেদ জাফর (৫৯), রেজুবুন্নেছা (৩০), সালাউদ্দিন মিঠু (২৫), নাহিদুল ইসলাম তুষার (৩৫), তানজিলা মৌলি (২৫), পারভেজ সাজ্জাদ (৪৬), শ্রীলঙ্কান নাগরিক হিরস বিগ্নারাজা (৩৫), ইফতেখার হোসেন মিঠু (৩৭), জারিন তাসনিম বৃষ্টি (২৬), ফজলে রাব্বি (৩০), আতিকুর রহমান (৪২), আনজির সিদ্দিক আবির (২৭), আবদুল্লাহ আল ফারুক (৩২), রুমকী আক্তার (৩০), মঞ্জুর হাসান (৪৯) এবং আয়ুব আলী (বয়স উল্লেখ নাই)। নিহত ২৪ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১ জনের মৃতদেহ ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান মোখলেসুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বনানীর ২৩ তলা ওই ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং দমকল বিভাগের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। পরে ২৫ জনের লাশের তথ্য নিশ্চিত করে তালিকা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat