ব্রেকিং নিউজ :
নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইনজীবীদের স্বার্থ যেখানে আছে, আমি সেখানে আছি : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
নিউজ ডেস্ক:-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, দলীয় বিষয় মাথায় রেখে তিনি কখনো আইনের কাজ করেননি। কারণ আইনজীবীদের দল সব কিছুর উর্ধ্বে। তিনি বলেন, “আমি মনে করি রাজনৈতিক দলের বাইরেও আমার একটি দল আছে। সে দল হচ্ছে আইনজীবীদের দল, আমি সে দলের সদস্য। আইনজীবীদের স্বার্থ যেখানে আছে, আমি সেখানে আছি। আইনজীবীদের প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা যেখানে আছে, আমি সেখানে থাকবো।” বৃহস্পতিবার রাতে সমিতির মিলনায়তনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. এস. এম. বদরুল আনোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব খাঁন। অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat