ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমজান মাসে ব্যবসায়ীদের সততার সাথে পণ্য বিক্রয় করতে হবে : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের সততার সাথে ন্যায্য মূল্য পণ্য বিক্রয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে কোন পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না এবং সরবরাহে ঘাটতি থাকবে না। চাহিদার তুলনার অনেক বেশি পণ্য মজুত রয়েছে।’ বাণিজ্যমন্ত্রী আজ বুধবার আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন। গত বছরের তুলনায় বর্তমানে অনেক পণ্যের মূল্য কম রয়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, সরবরাহ চেইনে কোন সমস্যা নেই। আসন্ন রমজান মাসে কোন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সংগত কোন কারন নেই। পণ্য পরিবহনে যাতে কোন ধরনের চাঁদাবাজি না হয়, সে জন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। তিনি বলেন, প্রতিটি জেলার প্রশাসন এ বিষয়ে উপযুক্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসে দায়িত্বশীল আচরণ করে ব্যবসায়ীদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের উৎপাদনকারী ও আমদানি কারকরা পণ্য বিক্রয়ের সময় রশিদ সরবরাহ করবে, পাইকারী ও খুচরা বিক্রেতারা সে মোতাবেক যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করবেন। কৃত্তিম উপায়ে কোন ধরনের পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমদানি ও পরিবহন ক্ষেত্রে এসকল নিত্যপ্রয়োজনীয় পণ্য অগ্রাধিকার ভিত্তিতে চলাচল নিশ্চিত করা হবে। কোথাও কোন প্রতিবন্ধকতা থাকবে না। দেশে উৎপাদিত পণ্য উৎপাদনে যাতে কোন ধরনের সমস্যা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতিময় দত্ত, এফবিসিসিআই এর সভাপতি মো. মফিউল ইসলাম মহিউদ্দিন, টিসিবি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ এনবিআর, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat