ব্রেকিং নিউজ :
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হারল দিল্লি ক্যাপিটালস
স্পোর্ট ডেস্ক:-ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে কাছে হারল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার আইপিএলের এই ম্যাচে ধোনির দল জয়লাভ করে ৬ উইকেটে। এর ফলে দলটি টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
৫১ রান করে আউট হলেন শিখর ধাওয়ানও। বাকি কেউ তেমন আর রান পাননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪৭ রান তোলে দিল্লি। ডিজে ব্র্যাভো ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন ওয়াটসন। কিন্তু আম্বাতি রাইডু (৫) দ্রুত ফিরে যান। ওয়াটসনের সঙ্গে সুরেশ রায়না জুটি চেন্নাইয়ের ভিত গড়ে দেয়। ওয়াটসন ২৬ বলে ৪৪ রান করেন। আর রায়না করেন ১৬ বলে ৩০ রান। কেদার যাদব ২৭ রান করলেও ফিনিশার ধোনি ৩৫ বলে ৩২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। ২ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। ম্যাচসেরা হয়েছেন ওয়াটসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat