ব্রেকিং নিউজ :
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৬
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মাশরাফি-সাকিব-মুশফিকুর
নিউজ ডেস্ক:-বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজা, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবং সাবেক দলপতি মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তারা। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মাশরাফি লিখেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ আইপিএল খেলতে বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের কৃতি অলরাউন্ডার সাকিব। এরমাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, ‘স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যাঁরা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকব। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ দেশের পতাকা নিজের গায়ে মুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়–ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোনো হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিন¤্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat