ব্রেকিং নিউজ :
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ট্রাককে পিকনিক বাসের ধাক্কা, নিহত ২ আহত ৪
নিউজ ডেস্ক:-  বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকনিক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হন চারজন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)। আহতরা হলেন, বছির (৪০), আমিরুল ইসলাম (৪০), রাসেল (২৫) এবং আরিফুল (২২)। এদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের বাসটি ঝিনাইদহের শৈলকূপা থেকে খানজাহান আলীর মাজারে যাচ্ছিলো। ভোরে মাজারের একটু আগে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই গরীবুল্লাহ নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আহত পাঁচজনকে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিবরিয়া মারা যান। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat