ব্রেকিং নিউজ :
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৭
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৭ মার্চের ভাষণ ছিল পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পরিপূর্ণ নির্দেশনা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল ২৪ বছরের পাকিস্তানি অত্যাচারের সংক্ষিপ্ত ইতিহাস এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির সামগ্রিক নির্দেশনা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সকল প্রস্তুতির উল্লেখ ছিল এই ভাষণে। এই ভাষণে উজ্জীবিত হয়েই বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। মন্ত্রী আজ জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ভবিষ্যৎ উপলব্ধি করতে পেরেছিলেন বলেই নির্দেশ দিয়েছিলেন, ‘আমি যদি হুকুম দিতে নাও পারি তোমরা সবকিছু বন্ধ করে দিবে’। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছিলেন এ ভাষণে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। অর্থনৈতিক মুক্তির কথাও উল্লেখ করেছিলেন। কারণ জাতির পিতা উপলব্ধি করেছিলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা পরিপূর্ণ হয় না। মন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের কিছুকাল পরে কতিপয় বিপথগামী সেনাসদস্য ও তাদের দোসরদের ষড়যন্ত্রে জাতির পিতা নিহত হওয়ার কারণে বঙ্গবন্ধু জাতিকে অর্থনৈতিকভাবে মুক্ত করে যেতে পারেননি। তাঁরই সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার। ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত করতে পারলে জাতির পিতার স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, আলহাজ নওশের আলী এবং আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান নিয়াজ মুহাম্মদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat